লিবিয়ায় নিহত দুই বাংলাদেশির লাশ আসছে রোববার। ফেব্রুয়ারিতে লিবিয়ার বেনগাজিতে দু’পক্ষের গোলাগুলিতে পড়ে নিহত হন তারা।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদ আনোয়ার জানান, রোববার ভোর পাঁচটায় তুর্কি এয়ারলাইন্সের টিকে-৭১২ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে নিহত ২ বাংলাদেশির লাশ।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাসনাপাড়া গ্রামের আবুল কালাম (৩২) ও পিরোজপুর জেলার বড়জালা গ্রামের শফিকুল ইসলাম শেখ (৩৩) নামে ঐ ২ ব্যক্তির মৃতদেহ পরবিারের কাছে হস্তান্তর করা হবে।
লিবিয়ায় গত কয়েক বছর ধরে যুদ্ধাবস্থা বিরাজ করছে। তবে এর মাঝেও ৩০ থেকে ৩৫ হাজার বাংলাদেশি সেখানে কাজ করছেন।
ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর