রাজধানীতে অপহৃত ইমরান (১৬) নামের এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।
শনিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বংশাল এলাকায় অভিযান চালিয়ে গত ২ জুলাই অপহৃত হওয়া ইমরানকে উদ্ধার করে র্যাব-১০-এর একটি দল। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ





