চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন জন। নিখোঁজ রয়েছে ২ জন।
এদের মধ্যে রাঙামাটিতে ১১, বান্দরবানে ৬ ও চট্টগ্রামে ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে তিন জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসে এসব দুর্ঘটনা ঘটে।
এমএনজে





