গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় যুগ্মসম্পাদক নাঈমুল আহসান জুয়েল ও সহসম্পাদক কামরুল হাসান সোমবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত রেজাউল এ্যাপারেলসের শ্রমিকদের ওপর পুলিশের হামলার তিব্রনিন্দ্রা ও ক্ষোভ প্রকাশ করেন।
এ ছাড়া অবিলম্বে শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ ও আহতদের চিকিৎসার দাবিও জানান তিনি।
এসময় বার্তায় তিনি আরো বলেন, মালিক গার্মেন্টস ফ্যাক্টরি জানুয়ারি মাসে গাজীপুরে স্থানান্তরের ঘোষণা দেয়। কিন্তু শ্রমিরা গাজীপুরে যেতে রাজি নয়। সংগত কারণেই শ্রমিকদের সকল বকেয়া বেতন ও অন্যান্য ভাতাদি পরিশোধ করতে হবে।
কিন্তু মালিক শ্রমিকদের দাবি না মেনে আজ ভোরে কারখানা বন্ধ করে দেয়। তাই শ্রমিকরা কারখানা গেটে ও সড়কে অবস্থান নেয়। তখন মালিকের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর আক্রমণ করে এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।
আর তাই নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে তাদের বেতন-ভাতাদি পরিশোধের দাবি জানান এবং আহত শ্রমিকদের চিকিৎসা খরচ প্রদানের আহ্বান জানান।
বুলবুল /মাহমুদ





