কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) -এর গুলিতে বাংবাদেশী এক যুবক নিহত।নিহততের নাম- জাহাঙ্গীর হোসেন (৩২)।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বলদিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেন পূত্র।
গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জাহাঙ্গীর হোসেন তার বাড়ির পাশে তোরশা নদীতে মাছ ধরতে যায়। এসময় ভারতের লক্ষীমারী রোস্তম ক্যাম্পের বিএসএফ টহল দল তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
গুলি তাঁর বাম হাত ছিদ্র করে বুকের ভেতর বিদ্ধ হয়। তাঁর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে।
সেখানে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক ডা. সুবাস চন্দ্র রায় তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম-৪৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি জানতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
এমবি





