টেকনাফে বন্ধুকযুদ্ধে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হ্নীলা জাদিমুরা এলাকায় এই ঘটনায় নিহত ‘মাদক ব্যবসায়ী’ মো রুবেল (২২) হ্নীলা জাদিমুরা জুম্মাপাড়ার মো ছিদ্দিকের ছেলে।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট মির্জা শাহেদ মাহতাবের ভাষ্য, র্যাব টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় ইয়াবার চালান খালাসের সংবাদ পেয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর র্যাবের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীরা গুলি চালাতে শুরু করে।
র্যাবও পাল্টা গুলি চালালে গোলাগুলির পর রুবেলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল ইয়াবা মামলার পলাতক আসামি ও আমির হামজা গ্রুপের সক্রিয় সদস্য দাবি করে র্যাব জানায়, ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশিয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। তথ্য সূত্র- ইউএনবি
এমবি





