অষ্টম জাতীয় বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং শিক্ষকদের মর্যাদার লড়াইয়ে সরকারকে তৃতীয় দফায় আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

আগামী ৬ মার্চের মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আগামী ৬ মার্চ অর্থমন্ত্রীর সভাপতিত্বে বেতন বৈষম্য নিরসন কমিটির বৈঠক রয়েছে। আমরা আশা করছি, উক্ত বৈঠকে শিক্ষকদের দাবির সমাধান হবে। শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের অবসান হবে।’

ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সর্বমহল অবহিত হয়েছে। আমরা আশা করছি দ্রুত সমাধান হবে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব। মর্যাদার লড়াইয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

 

এম.এ