বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে পৃথকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০টি দল টহল দিচ্ছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে মেজর মাহবুবের নেতৃত্বে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সাধারণ সদস্য পদে ৩৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লাখ ছয় হাজার ৭১০। এর মধ্যে পুরুষ এক লাখ এক হাজার ৩৪১ জন ও নারী এক লাখ পাঁচ হাজার ৩৬৯ জন। ৯০টি কেন্দ্রের ৫২৩টি বুথে ভোটগ্রহণ হবে।

ওএফ