নেত্রকোনায় মামা নূর আলীর হাতে খুন হয়েছেন তারই আপন ভাগ্নে।শুক্রবার বিকালে জেলার কেন্দুয়া উপজেলার ধলপা ইউনিয়নের ধলপা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান (৩০) ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালেনূর আলীর সাথে ভাগ্নে সাইদুর রহমানের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নূর আলী ভাগ্নে সাইদুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে সাইদুর গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান।

কেন্দুয়া থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেএইচ