রাজশাহীর তানোর উপজেলায় সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে ছড়ানোর অভিযোগে শাহীন আলম (২৮) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে মুণ্ডুমালা বাজার থেকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির করে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ভুঞা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার চন্দন কোঠা গ্রামের শাহীন আলম তার সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে  ছড়ানোর অভিযোগে মুণ্ডুমালা পৌর কাউন্সিলর নাহিদ হাসান তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেন।

এএইচ