রাজবাড়ীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’চরমপন্থী লাল পতাকার নেতা সাইদুল ইসলাম নিহত হয়েছেন।

সোমবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ধাওযাপাড়া জৌকুড়া ঘাটে এ ঘটনা ঘটে।  নিহত সাইদুল পাবনার আটঘারিয়া উপজেলার তনুর ছেলে।

এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ এ সময় ১টি শাটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।  আহত পুলিশ সদস্যদেরকে রাজবাড়ী সদর হাসাপতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জৌকুড়া ঘাট এলাকায় ‘চরমপন্থী’ নেতারা বৈঠক করছে- এমন খবের ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ‘চরমপন্থী’ সাইদুল আহত হন। পড়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাকিব খান’সহ তিন পুলিশ সদস্যকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত অন্যরা হলেন- ডিবি পুলিশের পরিদর্শক জিয়ারুল হক ও কনস্টেবল পঙ্কজ মন্ডল। 

এমবি