চট্টগ্রামের বাকলিয়া থানার হাজার রোড এলাকায় ৪টি বসতঘেরে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. আজাদ (২১) নামে এক যুবক আহত হয়েছেন।

রোববার রাত পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. জসীমউদ্দিন জানান, বাকলিয়া থানার হাজার রোড মঞ্জু বাপের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি সেমিপাকা ও দুইটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কালুরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিটের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

কেএইচ