নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় এক গৃহকর্মী আত্মহত্যা করেছে। ইছামনি নামে ১২ বছরের ওই গৃহকর্মী নোবেল হাউস নামে একটি বাসায় আত্মহত্যা করে।

শুক্রবার সকালে বাবুলের বাসা থেকে গৃহকর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুলের বাসায় গৃহকর্মীর কাজ করতো এই শিশু। ইছামনি শেরশাহ এলাকার ইউসুফ কলোনীর বাসিন্দা সোলেমান মিয়ার কন্যা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নায়েক বাশার বলেন, বাবুলের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন ইছামনি। বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেইউ