এবার ভারতে পাচারের সময় বেনাপোল বাজার থেকে আজ শুক্রবার সকালে ২ কেজি ওজনের ১১টি স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটক পাচারকারীদের মধ্যে একজন বেনাপোল ভবেববেড় গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইস্রাফিল এবং বেনাপোল দৌলতপুর গ্রামের আবুল কাসেমের স্ত্রী সফুরা বেগম।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমান সোনার বার বেনাপোল বাজার দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদের ভিওিতে বিজিবির একটি টহল দল শুক্রবার সকালে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ২ সোনা চোরাচালানীকে আটক করে।
এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ২ কেজি ওজনের ১১টি স্বর্ণেরর বার জব্দ করা হয় । এর মধ্যে একটি বারের ওজন ১ কেজি ও বাকী ১০ টির ওজন ১ কেজি। জব্দকৃত সোনার মুল্য ৯৮ লাখ টাকা। জব্দকৃত সোনাগুলি বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, আজ ভোররাতে ভারতে পাচারের সময় যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় ৭৩ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি।
নাসির/জেড





