মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও নারী শিশু পাচাররোধে বিভিন্ন রকম কর্মসূচী পালন করে চলছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
প্রচার মাইকিং লিফলেট বিতরন খেলাধুলা এবং সভা সমাবেশের মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করতে বেনাপোল পোর্ট থানার এরুপ উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে।
সোমবার (০৮ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা মাদ্রাসা প্রাঙ্গনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সভাপতি স্বাগতিক বক্তব্যে পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওসি আবুসালেহ মাসুদ করিম বলেন, মাদকের বিষাক্ততা থেকে আমাদের সমাজকে নিরাপদে রাখতে হবে। এ লক্ষে পুলিশের পাশাপাশি এলাকার রাজনিতিবীদ, শিক্ষক, সাংবাদিক ও মসজিদের ইমামগণ সহ সচেতন নাগরিকদের সহায়তা চাইলেন।
অন্যান্যদের মধ্যে আরও যারা বক্তব্যে রাখলেন তারা হলেন- আব্দুল গফ্ফার সরদ্দার সাবেক পুটখালী চেয়ারম্যান, আবুল হোসেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বারোপোতা গ্রাম ও বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন।
নাছির/এমবি





