রাজধানীর শাহজাহানপুরে রুমা আকতার (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার স্বামী।

মুমুর্ষূ অবস্থায় বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর সোয়া ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুমা কুমিল্লা জেলার নয়াকান্দিপুরের সাজ্জাদ আহমেদের স্ত্রী। তারা গুলবাগ খিদমা হাসপাতালের বিপরীত পাশের একটি বাসায় ভাড়া থাকতেন।

সাজ্জাদ জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে রুমা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। দরজা ভেঙে মুমুর্ষূ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এম আর