নেত্রকোনায় ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অসাধারণ তৎপরতা এ সাফল্যে উদ্ধার হলো ৪০ জন বাংলাদেশী নাগরিক।
নেত্রকোনা ১১ বিজিবি ব্যাটালিয়নের বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত ১৩ এপ্রিল ২০১৬ তারিখে চৈত্র সংক্রান্তি পূজা/মেলা উপলক্ষ্যে সীমান্ত এলাকার বিভিন্ন অংশ দিয়ে ২/১ করে ৪০ (চল্লিশ) জন হাজং/গারো মহিলা ভারতের অভ্যন্তরে বাঘমারা বাজারে প্রবেশ করে এবং একই তারিখে আনুমানিক দুপুর ২ টার দিকে ভারতীয় পুলিশের হাতে ধৃত হয়।
উক্ত ঘটনা জানার সাথে সাথে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নেত্রকোনার অধিনায়ক বিজয়পুর কোম্পানী কমান্ডারকে বিএসএফ এর সাথে যোগাযোগ করার মাধ্যমে বাংলদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করার জন্য সীমান্তের শুন্য রেখা বরাবর প্রেরণ করে দিক নির্দেশনা প্রদান করেন এবং প্রতিপক্ষ ১৪১ বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে যোগাযোগ (বর্তমানে তিনি ছুটিতে নয়াদিল্লিতে অবস্থান করছেন) পুনঃ পুনঃ যোগাযোগ করে দ্রুত উক্ত বাংলাদেশীদের ফেরত প্রদানের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। একই সাথে ব্যাটালিয়ন অধিনায়ক কর্তৃক নেত্রকোনা পুলিশ সুপারের সাথে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় প্রাসাশনিক ব্যবস্থা গ্রহণ করেন।
উল্লেখ্য, বিজয়পুর কোম্পানী কমান্ডার ও টহল দল ঘটনা জানার পর থেকেই বাঘমারা সীমান্তে অবস্থান করে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।
আনুমানিক সোয়া ৯টায় বাংলাদেশের পক্ষে দূর্গাপুর থানার ওসি, ২ জন এসআই, ২ জন মহিলা কনস্টেবল এবং ভারতের পক্ষে বাঘমারা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর, দু'জন মহিলা কনস্টেবল বিজিবি ও বিএসএফ এবং বাংলাদেশী স্থানীয় চেয়ারম্যানএ মেম্বার এর উপস্থিতিতে ধৃত (৪০) বাংলাদেশী নাগরিকদের সীমান্ত পিলার ১১৫২ এমপি এর নিকট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
উক্ত বাংলাদেশী হাজং/গারো মহিলাদের প্রথমে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এমআইএস।





