রাজধানীর মিরপুর কালশী রোড এলাকার সাংবাদিক আবাসিক প্লটের একটি বাস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় অগ্নিদগ্ধ হয়ে আহত আরেফিন আরিফ (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অগ্নিদগ্ধ অন্য ২ জন চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে সাংবাদিক আবাসিক প্লটের ২ নম্বর রোডের ৫৩নং বাসার নিচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরেফিন আরিফ (২৮), মনোয়ার (৪০) ও মিনারা বেগম (৩০) নামের ৩ জন অগ্নিদগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]