ফেনী শহরের আদালতপাড়া থেকে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স আনুমানিক ২৫ বছর ধারণা করা হচ্ছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, সকালে রাস্তার পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইআর





