চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় মো: সাজ্জাদ হোসেন ফয়সাল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএম কনটেইনার ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ফয়সাল নামের এক মোটরসাইকেল আরোহীকে সোনাইছড়ি বিএম কনটেইনার ডিপো এলাকায় একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
এমবি





