গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

যমুনার পানি বৃদ্ধির কারণে এরইমধ্যে প্লাবিত হয়েছে উপজেলার   কাজলা, কর্নিবাড়ী, বোহাইল ও চালুয়াবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের  বেশ কয়েকটি গ্রাম।

এছাড়া নদীতে পানি বৃদ্ধির ফলে এসব ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার জমির আউশ ধান তলিয়ে যাচ্ছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  অধ্যক্ষ  রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সারিয়াকান্দির উপবিভাগীয়  প্রকৌশলী আব্দুল মোত্তালেব যমুনা নদীতে পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই