ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫ কিশোরকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানাধীন ভারত সীমান্তবর্তী পুটখালী আমবাগাম থেকে ২৩ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা এদের উদ্ধার করে।
তারা হলো, বাগেরহাটের কোড়ামাড়ার গ্রামের রুস্তম দজ্জীর ছেলে রিয়াজ দর্জী (১৫), ফরহাদ হোসেনের ছেলে নাইম খান (১৫), ওমর আলীর ছেলে ইব্রাহীম (১৪), খুলনার পয়সারহাট গ্রামের জহুর বকতিয়ারের ছেলে তুহিন (১২) ও পিরোজপুর জেলার জাফর মুন্সীর ছেলে শুকুর আলী মুন্সী (১৬)।
বিজিবি জানায়, পাচারকারীরা বেড়ানোর কথা বলে এদের ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের নিয়ে আসে। এসময় বিজিবি সদস্যরা পাচারকারীরর হাত থেকে তাদের উদ্ধার করে।
তবে উদ্ধার অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভন হয়নি।
এ ঘটনায় শিশু পাচারের জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় ৮ ব্যক্তিকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় বিজিবি একটি পাচার মামলা করেছে।
জেএ





