উত্তরের গেটওয়ে খ্যাত প্রাচিন নগরী বগুড়ার বাজারের শীতের সবজির সরবারহ স্বাভাবিক থাকার পরেও মৌসুমী সবজির মূল্য বৃদ্ধির অভিযোগ পাওয়া গেছে। জেলার সবচেয়ে বড় সবজির বাজার শিবগঞ্জ মহাস্থান হাটে শীতের প্রথান প্রথান সবজির প্রচুর সরবারহ লক্ষ্য করা গেছে ।
ফুলকপি,পাতকপি,বেগুন, মুলা,সবজি কলা লালশাক সহ সকল সবজির খুচরা মুল্যে আগুন বলে জানান ভোক্তারা।এদিকে জানা যায় মহাস্থান হাটে শীত মৌসুমে সবজির দাম পাইকারী ও খুচরা বাজারের মধ্যে তুলনামুলক বেশি থাকে।
হাট-বাজারে সরকারি ভাবে মনিটরিং না থাকায় স্বল্প আয়ের মানুষগুলো শীতকালিন কাঁচা শাক সবজি ক্রয় করতে হিমশিম খাচ্ছে।
ব্যবসায়ীরা জানান, প্রতি বস্তা কাঁচামাল ক্রয় করার পর আমরা খাজনা- শ্রমিক ও যাতায়াত খরচ দেই। এরপর রাস্তায় পুলিশ ও শ্রমিকদের আলাদা করে চাঁদা দিতে হয়, যে কারনে ক্রেতাদের কাছ অতিরিক্ত অর্থ নিতে হয়। সরকারী ভাবে নির্ধারন করা খাজনার চাইতে হাটগুলোতে বেশি খাজনা গ্রহণ করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
অন্যদিকে, সঠিক ব্যাবস্থাপনার অভাবে হাটের অবস্থাও করুণ ।
এ ব্যাপারে মহাস্থান হাট পরিচালনা কমিটির সদস্যরা জানান, গতবছরে মহাস্থান হাট ইজারা ছিল প্রায় আড়াই কোটি টাকা। এবছরে হাট ইজারা নেওয়া হয়েছে প্রায় পনে চার কোটি টাকা। আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী খাজনা আদায় করছি।
ব্যবসায়ীরা আরো জানান, এতো টাকা হাট ইজারা হলেও মহাস্থান হাটের কোন উন্নয়ন হচ্ছে না। পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যপ্ত নেই। মাছ বাজারে ক্রেতা-বিক্রেতাদের জায়গা ‘খানা-খন্দকে ভরা। নেই ব্যবসায়ীদের বিশ্রামাগার। হাটের এসব চলমান সমস্যাগুলো দ্রুত সমাধানে হাট পরিচালনা কমিটি ও প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।
আল আমিন/নাজিব/জারিফ





