কিশোরগঞ্জে পাইলিংয়ের পাইপ চাপায় উজ্জ্বল মিয়া (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোবারক হোসেন নামে আরও একজন আহত হন।

রোববার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উজ্জ্বল মিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া এলাকার উছমত আলীর ছেলে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামীল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ