রাজধানীতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে তাদের আটক করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তদের আটক করে। এসময় ৪১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তবে আটককৃতদের নাম জানা যায়নি। তাদের মধ্যে একজন ডাকাতি ও ছয়জন জাল টাকা তৈরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানান মুনতাসিরুল ইসলাম।

এমআর/ এআর