এক কেজি বিস্ফোরকসহ দুলাল চন্দ্র শীল ভুলু নামে একজনকে আটক করেছে রমনা থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে রমনা থানার ৫৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে এক কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এআর





