যশোরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ হাজার বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
এরা হলেন- ঢাকার খিলগাঁও তিলপাপাড়া রোড এলাকার জামাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া, মহাখালী সুলতানপুর রোড এলাকার আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেন ও একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ইমান আলী।
২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ২৬ বিজিবির একটি চোরাচালন প্রতিরোধ দল নতুনহাট এলাকায় নম্বর প্লেটবিহীন একটি কাভার্ডভ্যানকে থামতে নির্দেশ দেয়। কিন্তু চালক কাভার্ডভ্যানটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করে।
পরে কাভার্ডভ্যানে তল্লাশি করে ৪ হাজার ৪৪১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ওই তিন যুবককে আটক করা হয়।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





