২৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে।
আজ ৩০ ডিসেম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) জনাব মোঃ আলেফ উদ্দিন এ বৃত্তি প্রদান করেন।
চট্টগ্রাম বিভাগাধীন সরকারী সংস্থা,প্রতিষ্ঠানের বিভাগীয় ও আঞ্চলিক অফিস সমূহে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেনির কর্মচারীদের মেধাবী সন্তান-সন্ততি এবং সরকারি শিশু সদনের শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) জনাব সৈয়দা সারোয়ার জাহান; উপ-পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ, জনাব মোহাম্মদ মিজানুর রহমান।
ইআর





