আশুলিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে প্রায় ১০জন যাত্রী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দেওয়ান পরিবহনের একটি মিনিবাস পল্লীবিদুৎ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা প্রায় ১০ যাত্রী আহত হন।
পরে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওএফ





