ঘনকুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে ফেরি বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে নোঙ্গর করা আছে সাতটি ফেরি। ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট-বড় প্রায় ২০০ যানবাহন।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙর করে রাখতে বাধ্য হন। দুর্ঘটনা এড়াতে রাত ভোর ৫টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ঘাট ব্যবস্থাপক।
এমআর





