বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ১১ দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫ দালালকে আসামি করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ বাদী হয়ে কুতুবদিয়ায় থানায় মামলাটি দায়ের করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই জানান, ট্রলার ডুবির ঘটনায় পুলিশ বাদী হয়ে দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে কুতুবদিয়া থানায় মামলা করেছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫ দালালকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি এলাকায় শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত জীবিত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়।
জেএ





