যশোর র্যাব ৬ ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুর ১২ টার সময় বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রাম থেকে ২টি পিস্তল ও ৪ টি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, তার নের্তৃত্বে ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন ২নং ঘিবা গ্রামস্থ আসামী মোঃ আব্দুল মমিন (৪০) এর বাড়ীর কতিপয় ব্যক্তি অস্ত্র কেনা-বেচা করছে।
এসময় সংগীয় ফোর্স নিয়ে সোমবার দুপুরে আব্দুল মমিনের বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে (১) মোঃ কুতুব উদ্দিন মোড়ল (৪০), পিং- ফজলু মোড়ল, (২) মোঃ আব্দুল মমিন (৪০), পিং- রওশন মোড়ল, উভয় সাং- ২নং ঘিবা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর পালানোর চেষ্টাকালে হাতেনাতে ধৃত করা হয়।
আসামী মোঃ কুতুব উদ্দিন মোড়ল (৪০) স্বীকারোক্তি মতে তার দেহ তল্লাশী করে দুই টি ৭.৬৫ পিস্তল, ৪ টি ম্যাগাজিন পাওয়া যায়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।
এমআইএস





