চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর আগ্রাবাদের সিটি হল কনভেনশন সেন্টারে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।
তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে চাঁদপুরের মানুষ অবদান রাখছে। সরকারও চাঁদপুরের সার্বিক উন্নয়নে নানা কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাঁদপুরে উন্নয়নে আন্তরিক। বেশ কিছু উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরও স্থাপন করেছেন।অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও কর ও মিমাংসা কমিশনের সাবেক চেয়ারম্যান মেসবাহ উদ্-দীন আহমদ বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের আরো নজর দিতে হবে। খারাপ ছেলেদের সাথে মিশে ভালো ছেলেরাও নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেদের যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে এজন্য সন্তানদেও প্রতি সতর্কত হতে অভিভাবকদের আহবান জানান এ রাজস্ব বোর্ডের এ সদস্য।
পরিষদের সাধারণ সম্পাদক আ ন ম শামীম হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান এ এ মান্নান পাটোয়ারী। এতে এবারে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করার জন্য ৩৬ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া দেয়া হয় বিভিন্ন শিক্ষা অনুসঙ্গ। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসাইন খান, সহ-সাধারন সম্পাদক মো. জহিরউল ইসলাম সুজন, অর্থ সম্পাদক মো. হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মো. সাজেদুল আলম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মিয়াজী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমান উল্লাহ, ক্রিড়া সম্পাদক মো. হেলাল উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন আব্দুর কাদের গাজী, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মো. মহসিন আলম, মহিলা সম্পাদিকা কামরুন নাহার ঝর্ণা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবুল খায়ের, এ কে এম মোরশেদ শামীম, মো. মোতাহের হোসেন, মো. মাকসুদুর রহমান, মো. মহিউদ্দীন মুন্সী, মো. মনির হোসেন, আবু হেনা মোস্তফা কামাল টুলু।





