ফেনীর ছাগলনাইয়া পৌরসভা সংলগ্ন খাজা মার্কেটে (২) আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এর সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
স্থানীয়রা জানান, মার্কেটে মাসুদ ব্রাদার্স নামে একটি তেল দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। ওই মার্কেটে দোকানপাটসহ ৩০টি দোকানের গোডাউন রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জেএ





