নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ বলেছেন,  নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি।

তিনি বলেন,শামীম ওসমানের বিরুদ্ধে টেলিভিশনে যে এক পুলিশ কর্মকর্তার বক্তব্য আমরা দেখিছে সেই কর্মকর্তা নির্বাচন কমিশনে কোনো অভিযোগ করেননি।

একটি জাতীয় দৈনিকে শমীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক কিনাজানতে চাইেল বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজকক্ষে সাংবাদিকদের  তিনি মন্তব্য করেন।

শাহনেওয়াজ বলেন বলেন, আমরা টেলিভিশনে দেখে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, তথ্য সংগ্রহকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।  পরবর্তীতে কবে কোথায়  ছবি তোলা হবে তা  জানিয়ে দিবেন। সেখানে গিয়ে তারা ছবি তুলতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, একজন ব্যক্তিও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন সেই নির্দেশনা তথ্য সংগ্রহকারীদের দেয়া আছে।

দ্বৈত ভোটার না হওয়ার জন্য হুঁশিয়ারী দিয়ে তিনি আরও বলেন, দ্বৈত ভোটার হওয়া শাস্তিযোগ্য অপরাধ। দুই স্থানে ভোটার হলে শাস্তির সম্মুখিন হতে হবে। 

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কিছু ত্রুটি আছে উল্লেখ করে তিনি বলেন, ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। আমরা ছোটখাটো বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। শতভাগ ত্রুটি মুক্ত করার পর আমরা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের চেষ্টা করবো।

জাতীয় পরিচয়পত্র গ্রহণের ক্ষেত্রে জনগণের যে ভোগান্তি তা দূর করতে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিচ্ছে কি না জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, উপজেলা পর্যায়ে যেন ভোটাররা আইডি কার্ড সংগ্রহ করতে পারেন সে বিষয়ে চেষ্টা করছি। আগামী কয়েক মাসের মধ্যে উপজেলা পর্যায় থেকে ভোটাররা ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন বলে আশা প্রকাশ করছি।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ