রংপুরে একদিনে পৃথক ৩ ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, পীরগঞ্জ সীমান্ত চতরা এলাকা থেকে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার শহরগাছি চেরাগপাড়া এলাকার ইদ্রিসের পুত্র রেন্ট কার ব্যবসায়ী ইউছুপের লাশ উদ্ধার করা হয়। তার কানে ও হাটুতে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতর স্ত্রী নিতু জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে।

মিঠাপুকুরের শেয়াল ধরার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শিশু সিনথিয়া ও নাজমুলের মৃত্যু হয়েছে। মুরগি খামার ব্যবসায়ী মালিক ছেরুল মিয়া তার মুরগি খামারে শেয়াল শেয়াল ধরার ফাঁদ তৈরি করে বিদ্যুৎ দিয়ে। তার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সিনথিয়া (৬) ও প্রতিবেশী প্রথম শ্রেণীর ছাত্র নাজমুল (৫) অসাবধনতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।

আপর রংপুর নগরীতে প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নগরীর পালিচড়া মাদকপুর সেনপাড়া এলাকার বিষ্ণু নামের (১৮) এক যুবকের লাশ পালিচড়া ছোটপুলের উত্তর পার্শ্ব থেকে উদ্ধার করা হয়। মৃতের পাশে কিটনাশকের ঔষধ পাওয়া যায়। কোতয়ালী থানার এসআই পলাশ জানান, এ বিষয়য়ে কেউ কোন অভিযোগ করেনি।

এআই