খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলার মধ্য নগর এলাকার একটি পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা।এতে ওই পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির প্রায় ৪ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

আজ শনিবার (১১ অক্টোরব) সকালে পুকুরের মালিক রিয়াজ আলী মরা মাছ ভেসে উঠতে দেখেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ডালিয়া আশরাফ জানান, সফিকুলের নিকট হতে পুকুরটি তিনি এবং সাবেক মেম্বার রিয়াজ আলী লিজ নিয়েছেন।তিনি জানান, পুকুরে প্রায় ২ লক্ষ টাকার পোনা মাছ ছাড়া হয়। রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ ছিল এ পুকুরে।

তিনি অভিযোগ করেন, শত্রুতা করে রাতের আঁধারে কেউ পুকুরটিতে বিষ ঢেলে দিয়েছে। এতে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

পানছড়ি আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া ঘটনাস্থল পরিদর্শণ করে এর তিব্র নিন্দা জানান। তিনি বলেন, রিয়াজ আলী বর্তমানে ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। দুর্বৃত্তরা রাতের আধারে বিষ প্রয়োগের নিন্দা জানান এবং আইনের আওতায় এনে শাস্তির আহব্বান জানান।

পানছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।

আবুবকর/জারিফ