লক্ষ্মীপুরে অবরোধের সমর্থনে মিছিল করেছে ২০দলীয় জোটের নেতাকর্মীরা।

শুক্রবার লক্ষ্মীপুর শহরের বাসটার্মিনাল এলাকায় মিছিল করে অবরোধকারীরা।

এছাড়াও বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলার শিকদার রাস্তার মাথায় ৭টি যানবাহন ভাঙচুর করে তারা।

এদিকে শহরের বাসটার্মিনাল এলাকায় মিছিলেরপর অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

কেএইচ