রাজধানীর হোটেল র‌্যাডিসনের কাছে বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৪৫) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে জিয়া কলোনি সংলগ্ন এলাকায় ফ্লাইওভারের গোড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, রাতে জিয়া কলোনির সামনের এলাকায় ফ্লাইওভারের গোড়ায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনএসআইর ফিল্ড অফিসার (এফও) গোলাম মোস্তফা ছিটকে পড়েন। এসময় স্থানীয় একটি হাসপাতালে তাকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আজমেরি পরিবহন নামের বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

ওসি বলেন, গোলাম মোস্তফা বনানীর দিক থেকে আসছিলেন। বাসটিও একই দিক থেকে আসছিল। রেল লাইনের উপর ফ্লাইওভার পার হয়ে ঢালে নামার সঙ্গে সঙ্গে পেছন থেকে বাসটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এমবি