রাজধানীর ইন্দিরা রোডে বাড়ির ছাদ থেকে পড়ে কামাল হাওলাদার (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল লেগুনার হেলপারের কাজ করতেন।
বিষয়টি রহস্যজনক উল্লেখ করে পুলিশ জানায়,এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। লাশ এখনও হাসপাতাল মর্গে আছে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





