মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌ ডাকাত বল্লা বাহিনীর প্রধান শাহজালাকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শাহজালাল (৩৮) গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের মো: সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, বল্লা বাহিনীর শাহজালাল তার ডাকাত দল নিয়ে চাঁদপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে নৌপথে ডাকাতি করে আসছিল। পুলিশ আরো জানায়, বল্লা বাহিনীর প্রধান জাহাঙ্গীর জেল হাজতে থাকায় বল্লা বাহিনীর প্রধান হয়ে শাহজালাল দীর্ঘ দিন যাবৎ নৌপথে ডাকাতি করে আসছিল।
গজারিয়া থানার উপ পরিদর্শক আপন কুমার মজুমদার জানান, তার বিরুদ্ধে গজারিয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জে থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।
জেআই





