যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সি যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম। এটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। পরীক্ষা কেন্দ্র ও সময় সম্পর্কে প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা রয়েছে এবং ইংরেজিতে দক্ষ—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এনএইচ
