শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-পথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কুয়াশার ঘনত্ব কমলে আবারও ফেরি চলাচল শুরু করা হবে। মাঝ নদীতে কোনো ফেরি নোঙর করে রাখা নেই।
এবিএস





