উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার দেশব্যাপী উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। অগণিত ভক্ত আজকের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেন। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার মধ্য ছিল পুষ্পাঞ্জলি প্রদান,প্রসাদ বিতরণ,ধর্মীয় আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা আরতি,আলোকসজ্জা প্রভৃতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করে। এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন,৯টায় পূজা,১০টায় পুষ্পাঞ্জলি প্রদান,দুপুর ১২টায় প্রসাদ বিতরণ,সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জা করা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল,বেগম রোকেয়া হল,শামসুন্নাহার হল,কুয়েত মৈত্রী হল, ফজিলাতুননেছা মুজিব হলসহ বিভিন্ন হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে সাড়ম্বরে। জগন্নাথ হলে কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও এবার ৫৭টি বিভাগ মিলিয়ে মোট ৬০টি পূজা মন্ডপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে হল কর্মচারীদের দুটি পূজামণ্ডপ রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের উদ্যোগে পৃথক ২৫টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।
এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও মঠ,রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম,জজকোর্ট প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতি,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,ইস্কন মন্দির,মিরপুর কেন্দ্রীয় মন্দির,বুলবুল ললিতকলা একাডেমি (বাফা),ব্যাংকার্স পূজা পরিষদ,রামসীতা মন্দির, স্টামফোর্ড ইউনিভার্সিটি,ইডেন মহিলা কলেজ,ঢাকা কলেজ,তিতুমীর কলেজ,কবি নজরুল কলেজ,মিরপুর সরকারি বাঙলা কলেজ,ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন সংগঠন ও রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী পূজা উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
জাতীয়
বর্ণাঢ্য আয়োজনে বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপন
উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার দেশব্যাপী উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। অগণিত ভক্ত আজকের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন





