খুবশীগ্রই  বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ  করার জন্য প্রি-পেইড মিটার ব্যবহার করা হবে। বিদ্যুৎ ও গ্যাসের অপচয় ও দুর্নীতি বন্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে  জাতীয় প্রেস ক্লাবে ‘আলোকিত বাংলাদেশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্জন’শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী  আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যপক  দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতি বন্ধে ইতিমধ্যে কিছু এলাকায় প্রি-পেইড মিটারের মাধ্যমে  বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আরও এলাকায় এই মিটার সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ,প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম, এফবিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন ও এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম রহমান প্রমুখ।

 

এম. কে