রাজধানীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আটজন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
তবে আটককৃতদের মধ্যে বিএনপির পাঁচজন ও জামায়াত-শিবিরের তিনজন নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআর





