রাজধানীর মেরুল বাড্ডার আফতাব নগর জহুরুল ইসলাম সিটি এলাকায় বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১টায় লাশটি উদ্ধার করা হয়।
দুপুর ১টায় বাড্ডার আফতাবনগর জহুরুল ইসলাম সিটির বালুর নিচে থেকে প্রায় ৩/৪ দিন ধরে পুঁতে রাখা একটি গলিত লাশ উদ্ধার করা হয়েছে বলে টাইম নিউজকে জানান বাড্ডা থানার অফিসার ইন চার্জ (ওসি) এম এ জলিল।
তিনি আরো বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৪০ এবং গায়ের রঙ কালো।
তিনি জানান, মৃতের দু’হাত চাদর দিয়ে বাঁধা ছিল এবং চাদরের অন্য পাশ দিয়ে গলায় পেঁচানো ছিল। এছাড়াও লাশটির মুখে ইটের টুকরো ও মাটি ভর্তি ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।
ওসি আরো জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা,২১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
জাতীয়
বালুর নিচে পুঁতে রাখা গলিত লাশ উদ্ধার
রাজধানীর মেরুল বাড্ডার আফতাব নগর জহুরুল ইসলাম সিটি এলাকায় বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১টায় লাশটি উদ্ধার করা হয়





