গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামে ৫ নবজাতকের জন্ম দিলেন শেরেকুল ইসলামের স্ত্রী আরজিনা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ নবজাতকের জন্ম হয়।

পাঁচ নবজাতকের ৩টি ছেলে ও ২টি মেয়ে জন্ম দিলেও ১২ ঘন্টায় তিনটি ছেলেই মৃত্যুবরণ করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই তাদের মৃত্যু হয়।

একে একে তিন নবজাতকের মৃত্যুর হলেও, বাকি দু'জন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকগণ।

এদিকে স্বজনরা স্থানীয় সাংবাদিকদের মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, 'ডাক্তার ও নার্সদের অবহেলার কারণেই এই তিন নবজাতকের মৃত্যু হয়েছে।'

তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী স্বজনদের অভিযোগ অস্বীকার করে জানান, একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতককে সার্বিক চিকিৎসা ও সেবা দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।

একই সাথে তিনি ৩ নবজাতকের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন তারা।

 

এমআইএস