বিদেশ থেকে শুল্কমুক্ত নিম্নমানের ভুট্টা আমদানীর বন্ধ দেশীয় ভুট্টার নায্যমূল্য নিশ্চিত করার দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে সামনে রাস্তার দুধারে ভুট্টা ফেলে মানববন্ধন করেছে পঞ্চগড়ের ভুট্রাচাষী ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুট্রা চাষী সাহাদাৎ হোসেন, আব্দুল করিম,আব্দুল কাদের, ব্যবসায়ী ইউনুস শেখ, মোশারফ হোসেন ,জীতেন্দ্র নাথ বণিক, মো.আকতার হোসেন, আব্দুর রহিম বিন্দু, মো.মনির হোসেন প্রমুখ। বক্ততারা বিদেশ থেকে শুল্কমুক্ত নিম্নমানের ভুট্টা আমদানীর বন্ধ ও দেশীয় ভুট্টার নায্যমূল্য নিশ্চিত করার দাবী জানান। মানবন্ধন শেষে পরে তাঁরাবিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো শুল্কমূক্ত ও নিম্নমানের ভুট্টা আমদানী করছেন। ফলে দেশে উৎপাদিত ভুট্টার মূল্য অনেক কমে গেছে। ভুট্টা আমদানী বন্ধ না করলে দেশের কৃষক ও ক্ষুদ্র ভুট্টা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। এতে করে চাষিরা ভুট্টা চাষে আগ্রহ হারিয়ে ফেলবে। ভবিষ্যতে দেশ ভুট্টা আমদানিকারক দেশ হিসেবে পরিণত হবে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





