রাজধানীর কদমতলীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে কদমতলীর ওয়াসার সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে এক ক্ষুদে বার্তায় জানিয়েছে র‌্যাব।

নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানাতে পারেনি র‌্যাব।

ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, নিহতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫১০ পিস ইয়াবা ও ২৪টি প্যাথেড্রিন উদ্ধার করা হয়েছে।

এমবি